বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সম্মানিত সদস্য কমরেড আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোর্শেদ আলম, সহসাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, কমরেড অবনী কান্ত হাজং, কমরেড শামসুল আলম খানসহ দলের অন্যান্য নেতাকর্মী।
স্মরণ অনুষ্ঠানে কমরেড ফরহাদের রাজনৈতিক জীবন, আদর্শ ও দেশের বামপন্থী আন্দোলনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।