গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকারের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে নেতাকর্মীরা মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। এই সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার বলেছেন, "মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে তাঁর কার্যকর ভূমিকা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম আরো বেগবান হবে—এটাই আমাদের প্রত্যাশা।" অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান আবিদ, সহ-সভাপতি মায়শা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির, স্বপন মিয়া, হাবিবুর রহমান সোহেল ও গণেশ রায়, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসান, প্রচার সম্পাদক সজীব চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইমন পারভেজ ও মোঃ কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়সহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।