নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নাটোর ৩-সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলদহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চামারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক বিশ্বাস,চামারি ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান এবং ব্যবসায়ী মো. রওশন আরাফিন প্রমুখ।