নারায়ণগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কুশিকাটার প্রশিক্ষণ
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জের নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কুশিকাটা প্রশিক্ষণ কর্মসূচি। 'নারী আত্মনির্ভর প্রজেক্ট'-এর উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের চাষাড়ায় সরাসরি ক্লাসরুমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে কুশিকাটার নানা কাজের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
কেবল প্রশিক্ষণ প্রদানই নয়, সফলভাবে কোর্স শেষ করা প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে সরাসরি কাজের সুযোগ।
প্রকল্পের উদ্যোক্তারা জানান, স্থানীয় নারীদের গৃহস্থালি কাজের পাশাপাশি ঘরে বসেই বা কাজের মাধ্যমে উপার্জনের সুযোগ তৈরি করে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগ্রহী নারীদের দ্রুত আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আসন সংখ্যা সীমিত থাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট সেকশন বা অফিসে যোগাযোগের জন্য জানানো হয়েছে।