নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো: হাবিবুর রহমান
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী ও নবনিযুক্ত পুলিশ সুপারের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, "নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।
এজন্য তিনি জেলার সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।"
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।