গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন: মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ
মোরশেদ আলম মানিক,
স্টাফ রিপোর্টার ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলমান মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে ও নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে প্রাণনাশের ভয়ভীতি দেখাচ্ছে।
বাদী ও সাক্ষীদের নানা ধরনের হুমকি দেওয়ার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।