ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন উত্তীর্ণ হয়েছে। এতে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮৬ শতাংশ।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ছাতক উপজেলার ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে এটি সর্বোচ্চ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান। এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহমুদুর রহমান বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিতসহ কমিটির সব দায়িত্বশীলের তদারকি, শিক্ষকমণ্ডলীর পরিশ্রম, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে এ ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমরা আশা করি, আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হব। মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
ভবিষ্যতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।