১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ জন, বিএনপির বিক্ষোভ, জামায়াতের সংবাদ সম্মেলন
রায়গঞ্জে এমপি ভিপি আয়নুলের গাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত রায়গঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় মামলা, দুই আসামি গ্রেপ্তার, বিএনপির বিক্ষোভ ও জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের পাশাপাশি হামলার অভিযোগ অস্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেরে ধানগড়া উপজেলা বিএনপির কার্যলয়ের
এসময় গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও ভিপি আয়নুল নিরাপদে এলাকা ত্যাগ করেন। রাতেই চান্দাইকোনা বাজারে এমপির বাড়িতে জরুরি সভা করেন বিএনপির নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ কর্মসুচী দেন। এসময় ভিপি আয়নুল গণমাধ্যমে কে বলেন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য এই হামলা করা হয়েছে। হামলার সময় তমাল নামে একজনের কাছে পিস্তল ছিলো বলে তিনি অভিযোগ করেন। সেই সাথে
দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয় কথা বলে কিন্তু সত্য তা পাও যায় নাই । এই ঘটনায় এমপি স্থানীয় জামায়াত ইসলাম এবং এনসিপিকে দায়ি করেছেন। রাতেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। রাতেই চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. খন্দকার শামীমুল হাসান শামীম বাদী হয়ে রাগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রবিাবর সকালে মামলার ১১ নম্বর আসামি আলমগীর ও ৪ নং আসামী রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তিনি রায়গঞ্জ পৌরসভার রনথিতা এলাকার মৃত বাবলুর ছেলে এবং ধানগড়া এলাকার ক্যাফে ফাস্ট ফুড রেস্টুরেন্টের মালিক। এদিকে হামলার প্রতিবাদে রোববার সকালে উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে গুনগাতী তালতলা এলাকায় সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় টিটিসি স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত-শিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে এনসিপি। দলটির অঙ্গসংগঠন ছাত্র শক্তির রায়গঞ্জ পৌর শাখার সদস্য সচিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় দাবি করেন, এমপি আয়নুল হকের গাড়িবহরে এনসিপির কোনো নেতাকর্মী হামলা করেননি এবং এ অভিযোগের কোনো প্রমাণ নেই। এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি কর্মসুচী নিয়ে উত্তেজনা ছরিয়ে পরেছে।