১৭ আগস্ট ২০২৬: অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও কার্যক্রম বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এমএফআই রাইটস ফোরাম।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারা আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগকে কেন্দ্র করে পুরো ক্ষুদ্রঋণ খাতকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।
এ সময় নেতৃবৃন্দ অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা, অপপ্রচার ও হয়রানি বন্ধ, প্রকৃত অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষুদ্রঋণ খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।