নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ, স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী
মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) রাত সাড়ে সাতটার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগন্জ ৩ নং ওয়ার্ড দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহতের চিৎকারে
স্থানীয় ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী জহিরুল ইসলাম (৩২) ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার জমশেদ মোল্লার ছেলে স্ত্রী সবিকুন্নাহার মিম (২৮) তার স্বামীর বিরুদ্ধে এই কান্ড ঘটায়।এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শাহআলম মিয়ার বাড়ি একটি ভাড়া বাসায় গত রাতে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ এবং স্ত্রীর অসম্মতিতে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টার কারণে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।