সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর কৈজুরী ইউনিয়নে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করেছে স্থানীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের নেতা মোঃ রায়হান আলী মণ্ডলের সমর্থনে এক বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রচারণাকালে রায়হান আলী মণ্ডল ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এক বার্তা দিয়ে বলেছেন,"অপরাধ,অনিয়ম ও বৈষম্যমুক্ত একটি আধুনিক,স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।" তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা ও বরাদ্দ সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত ও করেছেন। দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী এই তরুণ নেতার পক্ষে সমর্থকেরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেছেন। এই সময়ে স্থানীয় সমর্থকেরা জানিয়েছেন,পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে কৈজুরী ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করতেই তারা রায়হান আলী মণ্ডলের পক্ষে মাঠে নেমেছেন।