বাংলাদেশ ফরায়েজী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের মহান সংস্কারক পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া (রহ.) এবং শহীদ পীর মোসলেহ উদ্দিন আহমদ আবু বকর মিয়া (রহ.)-এর জীবন, কর্ম ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে (৩য় তলা) এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর ৭ম পুরুষ, বাহাদুরপুরের পীর সাহেব ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান।
সভাপতিত্ব: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলন ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান।
আলোচকবৃন্দ: সভায় জাতীয় নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ফরায়েজী আন্দোলনের ঐতিহাসিক অবদান ও আদর্শিক শিক্ষা নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা হাজী শরীয়তুল্লাহ (রহ.) ও দুদু মিয়া (রহ.)-এর তৎকালীন শোষণের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বর্তমান সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অবিচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ফরায়েজী আন্দোলনের মূল চেতনা অক্ষুণ্ণ রেখে দ্বীন ও দেশের সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয়।