আজ ০৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১:টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে 'সিএইচটি সম্প্রীতি জোট'-এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রদর্শিত ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়— “কেউ নয় আদিবাসী, আমরা সবাই অবাঙ্গালী বাংলাদেশী”। জাতীয় স্বার্থে 'আদিবাসী' শব্দ ব্যবহারের ওপর প্রশাসনিক বা আইনগত নিষেধাজ্ঞা আরোপের দাবি উত্থাপন করা হয়।
প্রধান দাবিসমূহ:
শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা: সরকারি-বেসরকারি তথ্যমাধ্যম, পাঠ্যপুস্তক, গণমাধ্যম ও এনজিও বা গবেষকদের দ্বারা 'আদিবাসী' শব্দ ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।
সাংবিধানিক পরিচয় বজায় রাখা: বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীকে 'উপজাতি', 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' বা 'অবাঙালি বাংলাদেশী' হিসেবে অভিহিত করার ওপর জোর দেওয়া হয়।
শান্তি ও সম্প্রীতি রক্ষা: পাহাড়ে অখণ্ডতা রক্ষা এবং সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমতা, স্বীকৃতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।