সাংবাদিক মানিকের পিতা দেলোয়ার হোসেন আকন্দ গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার।
বিশিষ্ট সাংবাদিক মানিকের পরম শ্রদ্ধেয় পিতা মোঃ দেলোয়ার হোসেন আকন্দ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সাংবাদিক মানিক তার পিতার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে বিনীতভাবে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন, যেন মহান আল্লাহ তাআলা তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনেন।
আল্লাহ তাআলা মানিক সাংবাদিকের পিতাকে দ্রুত সুস্থ ও দীর্ঘায়ু দান করুন। আমিন।