ভারী বর্ষণে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে পাহাড় ধস, যান চলাচল বন্
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার
আজ ৫ আগস্ট (২১ শ্রাবণ) সকালে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও গাছপালা সড়কের ওপর এসে পড়ায় ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে চলমান ভারী বৃষ্টির ফলে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর অংশে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছপালা অপসারণের কাজ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে পাহাড়ি এলাকায় বসবাসকারী এবং মেরিন ড্রাইভ ব্যবহারকারী সবাইকে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।