বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামের মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ হেলাল বরকু (২৮) আজ সোমবার (০৩ আগস্ট) সকাল অনুমান ১১টা ২৫ মিনিটে বজ্রপাতে নিহত হয়েছেন। সকালে নিজ জমিতে বরেন্দ্র গভীর নলকূপের সেচের পানি নেওয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির নিকটবর্তী স্থানে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রউফ।