সাদুল্লাপুরে ভাজা কলাই মোড়ে সাংবাদিক মানিকের সঙ্গে চায়ের আড্ডায় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
এম,এ,মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাজা কলাই মোড়ে এক আন্তরিক পরিবেশে সাংবাদিক মানিকের সঙ্গে তাঁর স্বজনদের এক স্বল্প পরিসরের চা চক্র, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভাজা কলাই মোড়ের এক স্থানীয় চায়ের দোকানে এ ভাববিনিময় উপস্থিতি অনুষ্ঠিত হয়।
চা চক্রের এ আড্ডায় উপস্থিত ছিলেন সাংবাদিক মানিক,তার বড় ভায়রা সাইদার রহমান খাজা, বিয়াই আঙ্গুর ফকির এবং তাঁদের এক ভাগিনা।
একান্ত ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ এই আড্ডায় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি পারিবারিক বিষয়াদি ও স্থানীয় নানা বিষয়াশয় নিয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন।
চা-চক্রের এ আয়োজনটি আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়।