বিরলের পলাশবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
বিরলের পলাশবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী ইউনিয়নের চকেরহাট বাজারে পৃথক পৃথক মাদক বিরোধী র্যালি শেষে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের চকেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য এবং সাবেক প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মনুসহ এলাকার মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ বক্তব্য রাখেন।