ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া-উজান্ডিয়া কোলিকান্দা গ্রামে বংশানুক্রমে প্রাপ্ত প্রায় ৭০০ শতাংশ ওয়ারিশী এবং ৩০০ শতাংশ ক্রয়কৃত (মোট ১,০০০ শতাংশ) জমি (যার আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা) জোরপূর্বক দখল, জালিয়াতি এবং অমানুষিক নির্যাতনের অভিযোগে এক সংবাদ সম্মেলন (প্রেস ব্রিফিং) অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও সহায়তাকারী সংস্থা 'ব্রিটিশ-বাংলাদেশ অর্গানাইজেশন ফর জাস্টিস'-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২. সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান অভিযোগসমূহ-
জমি দখল ও জালিয়াতি:অভিযুক্ত গোলাম মোস্তফা খন্দকার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি এবং জোরপূর্বক 'গ্যাং মব' বানিয়ে পৈতৃক ও ক্রয়কৃত প্রায় ১০ কোটি টাকার জমি দখলের পাঁচতারা করছে।
শারীরিক ও মানসিক নির্যাতন:ভুক্তভোগী পরিবারকে জিম্মি করে ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, হত্যাচেষ্টা এবং বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ করা হয়।
আইনি ও বিচার প্রক্রিয়ায় বিভ্রান্তি: ভুয়া কাগজপত্র ও প্রযুক্তি/সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা বিকৃত ভিডিও আদালত ও প্রশাসনের কাছে জমা দিয়ে বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া বাদীর আইনজীবীকে প্রভাবিত করা এবং আদালতে বাদীকে কথা বলতে না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সামাজিক বয়কট ও ভয়ভীতি প্রদর্শন: ভুক্তভোগী পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ করতে একঘরে করা, মাইকিং করে গ্রামবাসীকে সাহায্য না করতে বলা এবং মামলার সাক্ষীদের ওপর মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ: পিবিআই (PBI) তদন্ত কর্মকর্তা সঞ্জয় দে-এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত না করে উল্টো উদ্দেশ্যপ্রণোদিত নোটিশ দিয়ে বাদীপক্ষকে হয়রানি করার অভিযোগ তোলা হয়েছে।
"দেশের অস্থির অবস্থা ও ছুটির দিনের দুর্বলতার সুযোগে ভূমিদস্যু, মাদক ও চোরাকারবারীসহ রাজনৈতিক গুন্ডাদের সকল নাশকতার প্রতিবাদ জানানো হচ্ছে। অপরাধী কারো আত্মীয়, দল, ধর্ম বা দেশের নয়—তারা সকলের শত্রু।"
৩. ভুক্তভোগী পরিবারের দাবিসমূহ-
১. প্রভাবশালী ভূমিদস্যু, দখলদার ও আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনানুগ বিচার নিশ্চিত করা।
২. জাল দলিল বাতিল করে ভুক্তভোগী পরিবারের পৈতৃক ও ক্রয়কৃত ১,০০০ শতাংশ জমি ফেরত প্রদান করা।
৩. মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা।
৪. ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাক্ষী ও সহযোগীদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তব্য উপস্থাপন করেন লাভলী খাতুন ( সিইও)
ব্রিটিশ-বাংলাদেশ অর্গানাইজেশন ফর জাস্টিস
ঘটনা এলাকা:আড়পাড়া-উজান্ডিয়া কোলিকান্দা গ্রাম, মধুখালী, ফরিদপুর