ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের একটি ট্রাকভর্তি রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হলেও পরে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ করা রাসায়নিক সার ও ট্রাকটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলমের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, জব্দ করা সার সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।