গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
এম,এ, মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখা, দ্রুত গণভোটের ব্যবস্থা করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ জেলা।
আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকাল ৫:৩০ মিনিটে রূপগঞ্জের ঐতিহ্যবাহী গাউছিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির মূল দাবিসমূহ:
সংগঠনটির পক্ষ থেকে প্রধানত ৩টি সুনির্দিষ্ট দাবি নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে:
১। গণভোটের আয়োজন:
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই বিপ্লবোত্তর জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের ব্যবস্থা গ্রহণ।
২। জুলাই সনদ বাস্তবায়ন:
ছাত্র-জনতার ত্যাগের স্মারক 'জুলাই সনদ'-এর আইনি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিতকরণ।
৩। গণহত্যার বিচার:
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।
"THINK BACK TO 36 JULY" ও জুলাই জাগরণ:
নব উদ্যমে বিনির্মাণ" স্লোগান দুটিকে সামনে রেখে তরুণ প্রজন্মকে পুনরায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঐতিহাসিক জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও স্মৃতি ধারণ করে দেশের পুনর্গঠনে তরুণ সমাজের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
মিছিলটি গাউছিয়া স্ট্যান্ড মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করেছে কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।