Astex Life Style অল্প সময়েই প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির পোশাকের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে ক্রেতাদের নজর কাড়ছে। আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে শোরুমটিতে পাওয়া যাচ্ছে সব বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক।
Astex Life Style-এ পুরুষদের জন্য রয়েছে প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ট্রাউজার ও জার্সির সমৃদ্ধ সংগ্রহ। পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে বিভিন্ন বয়স উপযোগী আকর্ষণীয় ও আরামদায়ক পোশাক। প্রতিটি পোশাকের কাপড়, ফিনিশিং ও ডিজাইনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আল আমিন শরিফ বলেন, "আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের পোশাক দেশের ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া। মানের সঙ্গে কোনো আপস না করে আমরা এমন পোশাক সংগ্রহ করি, যা দীর্ঘদিন ব্যবহারযোগ্য এবং আরামদায়ক।"
সহ-উদ্যোক্তা সজীব বলেন, "ফ্যাশনের পাশাপাশি আমরা গ্রাহকসেবাকেও সমান গুরুত্ব দিই। একজন ক্রেতা যেন একবার এসে সন্তুষ্ট হয়ে আবার ফিরে আসেন, সেটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।"
শোরুমে নিয়মিত নতুন নতুন কালেকশন যুক্ত করা হচ্ছে। ফরমাল, ক্যাজুয়াল এবং উৎসবকেন্দ্রিক পোশাকের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য ট্রেন্ডি ড্রেসের সংগ্রহ। ফলে একই ছাদের নিচে পরিবারের সব সদস্যের জন্য প্রয়োজনীয় পোশাক কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
ক্রেতাদের ভীড়ে Astex Life Style
কেনাকাটা করতে আসা উত্তরার বাসিন্দা মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, "শার্ট ও ট্রাউজারের কাপড়ের মান আমার খুব ভালো লেগেছে। এক্সপোর্ট কোয়ালিটির পোশাক তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।"
তানজিলা আক্তার নামে মিরপুর-১০ থেকে আসা একজন ক্রেতা বলেন, "পরিবারের সবাইয়ের জন্য এক জায়গা থেকে পোশাক কিনতে পেরে ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের পোশাকের ডিজাইন এবং কাপড়ের মান বেশ চমৎকার।"
অন্যদিকে মো. ইমরান হোসেন, টঙ্গী, গাজীপুর-এর বাসিন্দা, বলেন, "একটা বন্ধুর কথা শুনে এখানে এসেছিলাম। এসে দেখলাম, পণ্যের মান এবং স্টাফদের ব্যবহার দুটোই সন্তোষজনক। ভবিষ্যতেও এখান থেকে কেনাকাটা করব।"
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত নতুন ডিজাইনের পোশাক সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে আকর্ষণীয় মূল্যছাড় এবং অফারের ব্যবস্থাও রাখা হয়, যাতে ক্রেতারা আরও সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিশ্বাস, গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং আন্তরিক গ্রাহকসেবার মাধ্যমে Astex Life Style উত্তরার পোশাকপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠবে।
Astex Life Style-এর ঠিকানা:
Sector-3, Road-2, Samrat Tower (3rd Floor), Uttara, Dhaka, Bangladesh।