সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন — নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লামিয়া হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।