ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মধুয়াবাড়ি-মহেষপুর গ্রামে পানিতে ডুবে ফয়সাল বিন বাদশা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল স্থানীয় বাসিন্দা বাবুল হোসেনের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, কোনো একসময় শিশুটি অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।