‘সম্মিলিত নারী প্রয়াস’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে "জুলাই স্মরণে আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের ত্যাগের কথা তুলে ধরা হয়।
আয়োজক সংস্থা: সম্মিলিত নারী প্রয়াস।
স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
তারিখ ও সময়:২৮ জুলাই ২০২৫, সোমবার (বিকাল ৪:০০ টা)।
প্রধান অতিথি: রোকেয়া বেগম, এমপি।
সভানেত্রী:প্রফেসর ড. শামীমা তাসনিম (সভানেত্রী, সম্মিলিত নারী প্রয়াস)।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
সুলতানা মমতাজ, এমপি
ক্বারী নুরুন নাহার জিনু (শহীদ জাবের-এর সম্মানিত মা)
নাসরিন আক্তার (শহীদ মোসলেহ উদ্দিন-এর সম্মানিত স্ত্রী)
ড. শিরিন আক্তার রুনা(জুলাই যোদ্ধা)
ড. ফেরদৌস আরা বেগম (সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস)
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাঁদের স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন। বক্তারা বলেন, শহীদদের এই রক্তের ঋণ শোধ করতে হলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি উপস্থিত সবার শ্রদ্ধাঞ্জলি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনার মাধ্যমে সমাপ্ত হয়।