আজ ১৯ শে জুলাই ২০২৬, রবিবার সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে "স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও যুবসমাজের করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।