নারায়ণগঞ্জে শুরু হচ্ছে 'ডায়মন্ড ওয়ার্ল্ড জুয়েলারি এক্সপো'
নারায়ণগঞ্জের গহনাপ্রেমীদের জন্য সুখবর! দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের উদ্যোগে নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে জমকালো 'জুয়েলারি এক্সপো'।
আজ ১২ জুলাই থেকে শুরু হয়ে এই এক্সপো চলবে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত।
নারায়ণগঞ্জ শহরের ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শো-রুমে চার দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এই এক্সপোতে ডায়মন্ড এবং স্বর্ণের আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের গহনার এক বিশাল সম্ভার প্রদর্শিত হবে। বিয়ে, উৎসব কিংবা যেকোনো অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক মানের সব এক্সক্লুসিভ কালেকশন এক ছাদের নিচে দেখার ও কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
চার দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আকর্ষণীয় গহনা এবং বিশেষ অফারের সুবিধা নিতে স্থানীয় গহনাপ্রেমীদের এই এক্সপোতে আমন্ত্রণ জানানো হয়েছে।