মানবতার স্পর্শ ফাউন্ডেশন তাদের সংগঠনে "জুনিয়র এক্সিকিউটিভ" পদে নতুন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। সংগঠনটি জানিয়েছে, এই সুযোগের মাধ্যমে আবেদনকারীরা একটি সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।
আবেদনের জন্য উন্মুক্ত রয়েছে তিনটি বিভাগ — হিউম্যান রিসোর্স (এইচআর), ফাইন্যান্স এবং অপারেশন্স অ্যান্ড পার্টনারশিপ। প্রতিটি বিভাগেই হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকছে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এইচআর বিভাগে নির্বাচিত সদস্যরা রিক্রুটমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের মতো বিষয়ে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। ফাইন্যান্স বিভাগে কাজ করার সুযোগ পাবেন স্পনসরশিপ সংগ্রহ ও আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে। আর অপারেশন্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগে সদস্যরা মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার কাজে যুক্ত হবেন।
তিনটি বিভাগেই সদস্যদের নিজ হাতে রিপোর্টিং, প্রেজেন্টেশন ও ডকুমেন্টেশনের কাজ করতে হবে, যার ফলে তাদের শেখা ও বাস্তবায়ন একসঙ্গে ঘটবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এভাবে প্রতিটি বিভাগই একদিকে যেমন নির্দিষ্ট পেশাগত দক্ষতা শেখাবে, তেমনি সার্বিকভাবে নেতৃত্ব, দলগত কাজ ও যোগাযোগ দক্ষতা বিকাশেও ভূমিকা রাখবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এখনই আবেদন করুন: https://forms.gle/FNPkhoaCKWS73mNS9